জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'নাট্যে খুঁজি জীবনের মানে মিলেছি আজ নব যুগের সন্ধানে' শীর্ষক স্লোগানকে সামনে নিয়ে ৭ম বার্ষিক নাট্য সপ্তাহ শুরু হয়েছে। গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে...